ফের ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত, আতঙ্কিত মালদা জেলা প্রশাসন। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার গতকাল জানিয়েছে, এখন পর্যন্ত রাজ্যে মোট ২ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত।
২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৯০। অন্যদিকে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪৯৯ জন।এদিকে আজ আবার সংক্রমন ছড়াল মালদা জেলায়, মালদহে আরও ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত মালদহে করোনা আক্রান্ত মোট ১৯ জন। এখন পর্যন্ত ভিনরাজ্য থেকে ফেরা সবার সোয়াব টেস্টের রিপোর্ট আসেনি, এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৫১২ জনের। কয়েকদিন আগেও মালদা ছিল করোনা ভাইরাস ফ্রি জেলা সেই যায়গায় গত কয়েকদিনেই মালদায় সংক্রমণ ছড়াল ১৯ জনের মধ্যে। সূত্রের খবর মালদায় আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৬ জনই ফিরেছেন ভিন রাজ্য থেকে। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে একজন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বাসিন্দা। ২ জন পুরাতন মালদা ব্লকের। এবং ১ জন করে কালিয়াচক, হবিবপুর ও মানিকচকের বাসিন্দা বলে জানা গেছে।যদিও স্বাস্থ্য দফতর এখনও কিছু জানায়নি। সূত্র আরও জানাচ্ছে এইহারে সংক্রমণ বাড়ার জন্যে মালদা জেলা প্রশাসন, পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনের বদলে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

No comments