Header Ads

দ্রুত আর্থিক প্যাকেজ ঘোষণা করবে সরকার!

নজরবন্দি ব্যুরো: দ্রুত আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ী শিল্প মহলকে তেমনই বার্তা দিয়েছেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তেলেঙ্গানা শিল্প বাণিজ্য মহলের সঙ্গে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে আলোচনায় বসেন। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী এমন বার্তা দেন।


মন্ত্রী জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ছোট ও মাঝারি ‌ শিল্প সংস্থার সঙ্গে আলাপ-আলোচনার মূল বিষয়বস্তু তিনি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার তিনি আশা করছেন আগামী দু-তিনদিনের মধ্যে সরকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করবে।

তাঁর বক্তব্য, ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থাগুলির আয় কর এবং জিএসটি বাবদ বকেয়া ফেরত যাতে দ্রুত করার ব্যবস্থা হয় তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন। একি সাথে তিনি বার্তা দিয়েছেন, সরকার শিল্পমহলের পাশেই রয়েছেন। শিল্পমহল যেন বোঝার চেষ্টা করে সরকারের অক্ষমতার দিকটা। তারা সকলকে সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.