Header Ads

কলকাতায় পড়তে আসা জামসেদপুরের দুই ছাত্র করোনা পজিটিভ! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ; লকডাউনের মধ্যেও করোনা তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে বিপুল গতিতে। এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৩৩৯ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৩১০ জনের। বাকি ৪৫ হাজার ৯৯২ জন এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে পিছিয়ে নেই আমাদের রাজ্যও, সংক্রমণ বেড়েই চলেছে দ্রুত। রাজ্য সরকার গতকাল জানিয়েছে,  এখন পর্যন্ত রাজ্যে মোট ২ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত। ২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৯০। অন্যদিকে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪৯৯ জন।
এই অবস্থা কলকাতাতে পড়তে আসা জামসেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দুই ছাত্রের শরীরে সংক্রমণ ধরা পড়ল করোনা ভাইরাসের। তাঁরা সম্প্রতি কলকাতা থেকে বাড়ি ফেরে। যেহেতু ভিন রাজ্য থেকে ফিরেছে তাঁদের টেস্ট করা হয় লালারসের। তারপরে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্য সচিব নিতিন মদন কুলকার্নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.