অনুষ্কার “পাতাল লোক” জাতিবিদ্বেষী, অভিযোগ গুর্জরের, দায়ের হল অভিযোগ
নজরবন্দি ব্যুরো: এবার অনুস্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি এমএলএ নন্দকিশোর গুর্জর। তাঁর বক্তব্য বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহৃত হয় আনুস্কার নতুন ছবি পাতাল লোকে। পাতাল লোকের একটি দৃশ্যে ফিকশন কোরাপ্টেড এক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তাঁর ছবি বসানো হয়েছে। সিরিজটিকে জাতিবিদ্বেষী বলে দাবি করেছেন তিনি। বাজপেয়ী হলেন এই শোয়ের ভিলেন। তাঁকে একটি হাইওয়ের উদ্বোধন করতে দেখা যাচ্ছে। সেখানে গুর্জর ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন। আসল ছবিতে উদ্বোধনে ছিলেন যোগী আদিত্যনাথ। আসল ছবিটি ২০১৮ সালের। গুর্জর এটাও দাবি করেছেন যে এই সিরিজটির উদ্দেশ্য হল বিজেপির বিরুদ্ধে মানুষকে উসকানো।
এতদিন পাতাল লোক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নেটদুনিয়া। হঠাৎই শুরু হল রং বদল এর খেলা। ইতিমধ্যে একাংশ নেটিজেন সিরিজটিকে ব্যান করার দাবি করেন। তাদের দাবি হিন্দু ফোবিয়া ছড়াচ্ছে সিরিজটি। সিরিজটিতে হিন্দুদের ভিলেন দেখানো হয়েছে। অঙ্কুর সিং নামক এক ব্যক্তি টুইট করে লেখেন, যেখানে বাস্তব জীবনে ডন আদপে একজন মুসলিম সেখানে সিরিজগুলোতে দেখানো হচ্ছে হিন্দুরাই ভিলেন। এই সিরিজে অভিনয় করেছেন নিরোধ কবি, গুল পনাগ,জয়দীপ আলাওয়াট,অভিষেক বন্দ্যোপাধ্যায়,স্বস্তিকা মুখোপাধ্যায়, অনিন্দিতা বসু। চিত্র নাট্য অনুযায়ী সঞ্জীব মিশ্র চল্লিশ উর্ধো একজন সাংবাদিক।
সংবাদমাধ্যমের খারাপ, ভালো, সত্যি, মিথ্যে এবং স্বর্গ লোকের রাস্তা বেরিয়ে আসবে সঞ্জীবের হাত ধরে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের সত্যতাকে তুলে ধরার কাজ হাতিরাম চৌধুরী এবং তার স্ত্রী রেনু চৌধুরীর। ধরতি লোকের দৃশ্য ফুটে উঠেছে হাতিরামের ব্যাক্তিগত জীবনের মাধ্যমে। মার্ডারের হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে যাওয়া সঞ্জীবের কে আসবে হাতিরামের কাছে। সেখানেই মিলে গেল ধরতি লোক ও স্বর্গলোক। বাকি রইল পাতাল লোক। মারপিট দাঙ্গা, সিরিয়াল কিলিং, ধর্ষণ, কিডন্যাপ এগুলোতো দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। সেখানকার এক কোল্ড ব্লাডেড ক্রিমিনাল অর্থাৎ ঠান্ডা মাথায় সাংঘাতিক কাজ করার ক্ষমতা রাখে যে ব্যক্তি সে হলো বিশাল তিয়াগী। হাতোরা তিয়াগী নামে বেশি পরিচিত। ধীরে ধীরে মিলে গেল তিনটে পৃথিবী।

No comments