গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬,৫৩৫,তাহলে কি পঞ্চম দফার লকডাউন একপ্রকার নিশ্চিত।
নজরবন্দি ব্যুরো: বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জনে।গত ২৪ ঘন্টাতেই আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন।সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে থাকলেও, নবম স্থানে থাকা তুরস্কের থেকে অনেক দ্রুতহারে বাড়ছে এদেশের সংক্রমণ। যা রীতিমতো উদ্বেগজনক। অপর দিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৬ জনে। এই ভাবে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবতেই শিউড়ে উঠতে হয়।
লকডাউন চতুর্থ দফায় জারি থাকলেও তা প্রথম তিনটি দফার থেকে বেশ শিথিল। এই অবস্থায় আশঙ্কা করা হচ্ছে লকডাউন ক্রমান্বয়ে বাড়তে বাড়তে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। আপাতত পঞ্চম দফার লকডাউন একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর পঞ্চম দফায় লকডাউন বাড়তে পারে আগামী ১৪ই জুন পর্যন্ত। অন্যদিকে বিশ্বের সবথেকে সংক্রামিত ৩৩ কোটি জনসংখ্যার দেশ আমেরিকায় এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লক্ষ ৮ হাজার ৭২৩ টি সোয়াব টেস্ট হয়েছে যা থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫৬২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সেই যায়গায় আমাদের ১৩৭ কোটির ভারতবর্ষে মাত্র ৩০ লক্ষ টেস্টেই পাওয়া গিয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন সংক্রামিতের খোঁজ! অবস্থা কতটা ভয়াবহ তা বুঝতে এই তথ্যই যথেষ্ট।

No comments