Header Ads

হিরোইন সমেত ধরা পড়লো শ্রীলংকার ক্রিকেটার।

নজরবন্দি ব্যুরো: ২৫ বছরের শ্রীলংকার এই ডানহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় ২০১৮ সালের জানুয়ারিতে। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকেই বল হাতে কামাল দেখান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিক করে নজির গড়েন শ্রীলংকার ক্রিকেটার শেহান মাদুশঙ্কা। কিন্তু মাত্র দেড় বছরের ব্যবধানে হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়ে দেশের নাম ডোবালেন মাদুশঙ্কা। রবিবার পান্নালা এলাকায় দু গ্রাম হেরোইন সমেত পুলিশের হাতে ধরা পড়েন। সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক দুসপ্তাহের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।
 দেশের হয়ে ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দ্বীপ রাষ্ট্রের এই ডানহাতি পেসার। ২০১৮ সালে বাংলাদেশ সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। তারপরে শ্রীলংকায় আর ডাক পাননি তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই লকডাউন চলছে। শ্রীলংকাও ব্যতিক্রম নয়। ২০ মার্চ থেকে সারাদেশে জারি হয়েছে কার্ফু। পুলিশ সূত্রে খবর এই ক্রিকেটার গাড়িতে যখন যাচ্ছিল তখন তাকে আটক করা হলে তার কাছ থেকে এই দু গ্রাম হেরোইন উদ্ধার হয়। কার্ফু লঙ্ঘন করায় এখনো পর্যন্ত ৬৫ হাজার মানুষকে গ্রেফতার করেন শ্রীলংকা পুলিশ। কিন্তু এই মারন ভাইরাস শ্রীলঙ্কায় খুব বেশি থাবা বসাতে পারেনি। এখনো পর্যন্ত দ্বীপরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১,১৪১ জন,মারা গেছে মাত্র ৬ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.