Header Ads

আগামী ৩ মাসে বেশ কিছু দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট।

নজরবন্দি ব্যুরো: করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে বেশির ভাগ অফিস বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাঙ্ক। লকডাউন এর জন্য ব্যাঙ্ক টাইমিং বদল করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যাংকে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি একথাও বলা হয়েছে ব্যাংকের কোন গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা এখনি সেরে নিতে। কারণ আগামী তিন মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে রবিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার যুক্ত রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের লিস্ট অনুযায়ী তিন মাসে রাখি বন্ধন, জন্মাষ্টমী, ঈদের ছুটি রয়েছে।
 ব্যাংক বেশিদিন বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। দেখে নিন কবে কবে ছুটি থাকছে ব্যাংক। জুন - ৭,১৩,১৪,১৭, ২৩, ২৪ ও ৩১ শে জুন শনিবার ও রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ১৮ ই জুন গুরু হরগোবিন্দ জয়ন্তীতে বেশকিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। জুলাই - ৫, ১১,১২,১৯,২৫ ও ২৬ শে জুলাই শনি ও রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ৩১ শে জুলাই ঈদের ছুটি। আগস্ট - ২,৮,৯,১৬,২২,২৩,২৯ ও ৩০ আগস্ট শনিবার ও রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক। ৩ আগস্ট রাখি বন্ধন, ১১ই আগস্ট জন্মাষ্টমী স্থানীয় ছুটি,১২ই আগস্ট জন্মাষ্টমীর গেজেটেড ছুটি, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস,২১শে আগস্ট তিজ স্থানীয় ছুটি, ২২শে আগস্ট গণেশ চতুর্থী,৩০শে আগস্ট মহরম, ৩২ শে আগস্ট ওনাথের ছুটি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.