Header Ads

জুন মাস থেকে আরও ৭৯ টি রুটের বাস পরিষেবা,গণপরিবহণকে স্বাভাবিক করার নয়া পরিকল্পনা

নজরবন্দি ব্যুরোঃ ৩১ মে র পর রাজ্যে লকডাউন বারবে না কমবে তা এখনও জানা যায়নি।তবে কলকাতা শহরে গণপরিবহণকে স্বাভাবিক ও সচল করে তোলার জন্য সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে।রাজ্যের পরিবহণ দপ্তরের খবর, বর্তমানে যেখানে ১৫ টি রুটের সরকারি বাস চলছে। জুন মাস থেকে তা বাড়িয়ে ৭৪ করা হবে। অর্থাৎ মোট ৪৯ টি রুটে বাস চালান হবে।
আর অফিস টাইমে চারটি বাস যাতে ১৫ মিনিট অন্তর অন্তর আসে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।এর পাশাপাশি ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, হুগলি জেলার ৭৪ টি বাস রুটের সঙ্গে কলকাতার যোগাযোগ রাস্তায় যাতে খুলে দেওয়া হয় সেই বিষয়ে নজর দিচ্ছেন সরকার।পাশাপাশি বাসে সেবার দৈনন্দিন পরিসীমা বাড়ানো হয়েছে। ভোর ৬ থেকে রাত ৮ অব্দি বাসের পরিষেবা করা হতে পারে। তবে এসব এখন আলোচনায় হয়েছে কোন সিদ্ধান্ত নেওয়া আপাতত হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.