Header Ads

আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল দার্জিলিং জেলায়

কুশল দাসগুপ্ত,শিলিগুড়িঃ করোনা আস্তে আস্তে ভয়ঙ্কর রুপ নিচ্ছে গোটা বাংলা জুড়ে। কোলকাতার সাথে পাল্লা দিয়ে এবার জেলাতেও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, মালদা, দিনাজপুর মুর্শিদাবাদের পর এবার দার্জিলিং জেলায় আরও একজন করোনা সংক্রমিত হল। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি খড়িবাড়ির বাসিন্দা।
 সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 'ভাইরাস রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে' ওই ব্যক্তির লালা রসের রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে ওই শ্রমিক শিলিগুড়ি এসেছিল। এরপর তাকে বাতাসির কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। সে ক্যান্সার রোগী। শারিরীক পরিস্থিতি খারাপ হলে তাকে শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর এদিন তার রিপোর্ট পজিটিভ আসে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.