৪৩ বছর বয়সে আবার মাঠে ফেরার জন্য অনুশীলন শুরু বাইচুং এর
নজরবন্দি ব্যুরোঃ ফিটনেস যা, তাতে এখনও ৩০-৪০ মিনিট অনায়াসে খেলে দিতে পারেন। সময় পেলে এখনও নেমে পড়েন ফ্রেন্ডলি ম্যাচে। ভাইচুং ভুটিয়া। সোমবার সকালে গোলকিপিং অনুশীলন করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। ভিডিয়োর তলায় তিনি লিখেন, নতুন মরশুমে নতুন পজিশনে খেলার জন্য তিনি তৈরি। বাইচুং এর গোলকিপিং এর ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। আসতে থাকে একের পর এক কমেন্ট।
একইসঙ্গে জল্পনা চলতে থাকে ৪৩ বছর বয়সে হঠাত্ করে কেন গোলকিপিং অনুশীলন শুরু করলেন বাইচুং? খোঁজ নিয়ে জানা গেল লকডাউনের আগেই গুয়াহাটিতে একটা টুর্ণামেন্টে সিকিমের দলের হয়ে গোলকিপার হিসেবে খেলেছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার বাইচুং ভুটিয়া। কিন্তু কেন এই অনুশীলন?সেপ্টেম্বর মাসে ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপ দিয়ে মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সেই টুর্ণামেন্টে খেলার ইচ্ছা রয়েছে

No comments