করোনায় ভয়াবহ ইঙ্গিত; ২৪ ঘণ্টার নিরিখে আমেরিকা রাশিয়ার পরেই ভারত। #Exclusive
লকডাউন চতুর্থ দফায় জারি থাকলেও তা প্রথম তিনটি দফার থেকে বেশ শিথিল। এই অবস্থায় আশঙ্কা করা হচ্ছে লকডাউন ক্রমান্বয়ে বাড়তে বাড়তে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। আপাতত পঞ্চম দফার লকডাউন একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর পঞ্চম দফায় লকডাউন বাড়তে পারে আগামী ১৪ই জুন পর্যন্ত। অন্যদিকে বিশ্বের সবথেকে সংক্রামিত ৩৩ কোটি জনসংখ্যার দেশ আমেরিকায় এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লক্ষ ৮ হাজার ৭২৩ টি সোয়াব টেস্ট হয়েছে যা থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫৬২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সেই যায়গায় আমাদের ১৩৭ কোটির ভারতবর্ষে মাত্র ৩০ লক্ষ টেস্টেই পাওয়া গিয়েছে ১ লক্ষ ৪৪ হাজার সংক্রামিতের খোঁজ! অবস্থা কতটা ভয়াবহ তা বুঝতে এই তথ্যই যথেষ্ট।

No comments