Header Ads

এই করোনা আবহের মধ্যেই খুলতে হবে স্কুল, গাইডলাইন মানা বাধ্যতামুলক, কবে থেকে? জেনে নিন

নজরবন্দি ব্যুরো: দেশে লকডাউন জারি হয়েছে ২৩ শে মার্চ থেকে। টানা দুমাস লকডাউনের পর করোনাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবনে ফিরতে চাইছে কেন্দ্র। ১৪  জুলাই  থেকে ধাপে ধাপে স্কুল খোলার কথা ভাবছে কেন্দ্র। সেক্ষেত্রে প্রথমে স্কুল খুলবে গ্রীন জোনে ও অরেঞ্জ জোনে। জুলাই মাসে প্রথম শ্রেনী থেকে সপ্তম শ্রেণীর ছাত্ররা ক্লাসে ভিড় জমাক তা চাইছে না কেন্দ্র। সংক্রমণ এড়াতে আংশিক ভাবে হাজিরা দিতে হবে উঁচু ক্লাসের ছেলেমেয়েদের। লকডাউনে সংক্রমণের দাপট কমেনি।এক লক্ষ ছাড়িয়েছে দেশে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বয়স্ক ও শিশুদের নিয়ে প্রথম থেকেই অতিসতর্ক ছিল কেন্দ্র।
 তাই স্কুল চালু হলেও এখুনি ছোটোদের আনতে চান না কেন্দ্র। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সুত্রে খবর - ঢেলে সাজানো হবে স্কুল কলেজের হাজিরার গাইডলাইন। তিনি জানান ১৪ ই মে স্কুল খুললেও ৩০ শতাংশ স্কুলে আসার অনুমতি পাবে।তিনি আরও জানান শিক্ষক ও ছাত্রদের জীবন অনেক জরুরি বিষয়। তাই স্কুল শুরু করলেও ৩০ শতাংশের বেশি ছাত্রছাত্রী প্রবেশ করানো যাবে না।গাইডলাইন বিষয় বলা হয়েছে যে- নিকট ভবিষ্যতে শিক্ষকদের মাস্ক পড়া বাধ্যতামুলক করা হবে। এক আসনে দুইজন ছাত্রই বসতে পারবে।সিসিটিভি বসিয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.