Header Ads

করনা,আমফানের পর এবার কেঁপে উঠল উত্তর পূর্বের ৪ রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্যেই কেঁপে উঠল উত্তর পূর্বের রাজ্য মণিপুর। সোমবার রাত ৮টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। মণিপুরের কাকচিং এলাকা থেলে ১১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল কম্পনের উত্স্স্থল।অসম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যেন্ডেও এই কম্পন অনুভূত হয়েছে।
কয়েকদিন আগেই মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম ভারত। ভূমিকম্প হয় রাজস্থানে। মঙ্গলবার ৩.২ মাত্রার কম্পন অনুভূত হয় রাজস্থানের ঝুনঝুনুতে। তবে কোনও প্রানহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর নেই। ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুমের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। জয়পুরের আবহাওয়া দফতরের প্রধান শিব গণেশ জানান, ভূমিকম্পের উত্সই স্থল মাটি থেকে ১০ কিমি গভীরে ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.