প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার প্রভাব পড়লো ঈদের শুভেচ্ছা বিনিময়েও।
নজরবন্দি ব্যুরো:পাকিস্তানি সেনার বিরুদ্ধে বারবার কাশ্মীর সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ভারত। কূটনৈতিক স্তরেও দুই দেশের সম্পর্কের উন্নতি হয়নি।প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার প্রভাব পড়লো ঈদের শুভেচ্ছা বিনিময়েও।রীতি মেনে পাকিস্তানের সীমান্ত বাহিনী রেঞ্জার্সদের হাতে এ বছর মিষ্টি তুলে দেয়নি ভারতীয় বিএসএফ জওয়ান। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী সুত্রের খবর জম্মু থেকে শুরু করে গুজরাট পর্যন্ত ভারত পাক সীমান্তের কোনো জায়গাতেই এদিন দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়নি।বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন কাশ্মীরে কোনো ভাবে জঙ্গি অনুপ্রবেশ কমছে না আর এই সমস্যার জন্য পাকিস্তানের সীমান্ত রক্ষী ও সেনাকেই দায়ী করছে বিএসএফ।
এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি কোন সৌজন্য দেখানোর প্রশ্নই ওঠে না।অতীতে ভারতীয় বিএসএফ জওয়ানরা ঈদের দিন পাক সেনা ও রেঞ্জার্সদের হাতে মিষ্টি তুলে দিয়েছিল।পাল্টা দিওয়ালিতে পাক সেনার তরফে মিষ্টির প্যাকেট এসেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আর সম্ভব নয়।পাকিস্তানের বাহিনীর সাথে মিষ্টি বিনিময় না হলেও বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীদের হাতে মিষ্টি তুলে দিয়েছেন ভারতীয় বিএসএফ। বিএসএফ এর তরফে জানানো হয়েছে যে দুই দেশের সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর মধ্যে একাধিক বার সৌজন্যের নজির তৈরি হয়েছে। ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে। ভারতের কর্মরত বিএসএফ কর্মীরা বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

No comments