Header Ads

মোদিকে নিয়ে কুরুচিকর পোস্ট, তুমুল বিতর্কের পড়ে ক্ষমা চাইলেন বাংলাদেশি গায়ক নোবেল

নজরবন্দি ব্যুরোঃ খুব কম সময়ের মধ্যেই গান গেয়ে অনেকের মনে যায়গা করে নিয়েছিলেন বাংলাদেশি জি বাংলা খ্যাত গায়ক নোবেল।আর এই কম সময়ের মধ্যে প্রচারের আলোতে থাকতে পছন্দ করেন নোবেল। তা গান গেয়ে হোক কিংবা বিতর্কে জড়িয়ে।আর এইবার শিরোনামে থাকার জন্য তিনি টেনে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।আর ফল যা হওয়ার তাই হল। তীব্র সমালচনার মুখে পরতে হল তাঁকে।বিপদে পরে সব শেষে ক্ষমা চাইলেন নোবেল।বাংলার জনপ্রিয় শো সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতি অর্জন করেছিলেন মঈনুল আহসান নোবেল।তবে পরে গানের থেকে বেশি খ্যাতি লাভ করেন না না ধরনের বিতর্কে জড়িয়ে তিনি।
কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ- কোনও বিতর্কে বারবার জড়িয়েছেন তিনি।শনিবার মোদিকে চাওয়ালা বলে সম্বোধন করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।তিনি লেখেন, স্ক্যান্ডাল আমার হবে না তো কার হবে। চায়ের দোকানদার নরেন্দ্র মোদির? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? অন্যদিকে আমাকে নগ্ন দেখার জন্য তো বিরাট স্যাটিসফেকশন। তাই না? নাহলে কি স্ক্যান্ডার এত ভাইরাল হয়?নোবেলের এই পোস্টের পর বিতর্ক ও সমালচনার ঝড় ওঠে সোশ্যাল দুনিয়ায়। একজন সংগীতশিল্পী হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিকর মন্তব্য করেন কীভাবে , প্রশ্ন তোলেন অনেকে।
যদিও পোস্টটির পরই নতুন একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন নোবেল।তিনি লেখেন,মোদিজীর প্রেমে এখন ইন্ডিয়া মাতাল। মোদিজী জানতে পারলে আমাকে নোবেল পুরষ্কার দিতেন। যে মোদিজীকে ক’দিন আগে সবাই গণহারে গালি দিত, সেই মোদিজীর আজ কত শুভাকাঙ্ক্ষী। এসব কার অবদান, তোমরা বলো? বাই দা রাস্তা, সরি মেরে ইন্ডিয়ান ভাই ও বেহেনরা। আমার স্টেটাসটা দেওয়া উচিত হয়নি। মাঝে মধ্যে ভুলে যাই আমি তো ইন্ডিয়ান নই। ক্ষমা করে দিও।তবে তাঁর এই রকম ভঙ্গিতে ক্ষমা চাওয়াতে বিতর্ক আরো তুঙ্গে ওঠে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.