CESC র টাকা সরকার নেয় না,যারা নেয় তাদের দায়িত্ব; দাবি ফিরহাদ হাকিমের।
নজরবন্দি ব্যুরো: সাইক্লোন আমফানের তান্ডবের পর শহরের বহু এলাকা এখনও বিদ্যুৎবিহীন।এই পরিস্থিতির জন্য সিএসসি কে দায়ী করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য বিদ্যুতের পেমেন্ট সরকার নেয় না। যারা নেয় তাদের দায়িত্ব। রবিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়েছেন -সিএসসি পুরসভাকে বিকেল পর্যন্ত যে তথ্য দিয়েছে তাতে শহরের ৫০ শতাংশ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। কলকাতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ার জন্য সিএসসির দাবি বহু জায়গায় এখনও গাছ পড়ে আছে। গাছ না কাটার জন্য লাইন দেওয়া যাচ্ছে না।
ফিরহাদ হাকিম সিএসসির এই দাবিকে খারিজ করেন। তাঁর বক্তব্য গাছ না কাটার জন্য লাইন দেওয়া যাচ্ছে না এটা ভুল কথা বরং কয়েকটি জায়গায় ওদের লাইন থাকার জন্য গাছ কাটা যায়নি।তারসঙ্গে কোথায় কোথায় গাছ কাটতে হবে তার তালিকাও চেয়ে পাঠায় সিএসসির কাছে। সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম মানুষের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছেন। তিনি জানিয়েছেন শহরের সমস্ত বড় রাস্তাতেই গাছ কেটে চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে। সেনা এবং এনডিআরএফ এর সহায়তা অনেকটাই কাজে দিয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে এখনও অনেক পাড়ায় গলির মধ্যে উপড়ে পড়া গাছ রয়েছে বলে মেনে নেন পুরসভার প্রশাসক। তিনি জানান আরও ৩৬০ জন কর্মী নিয়োগ করা হয়েছে গাছ কাটার জন্য। সোমবার ঈদের ছুটি থাকলেও সমস্ত পুরসভার কর্মী কাজে যোগ দেবেন। যারা দোষারোপ করছে, ঘোলা জলে মাছ ধরতে চাইছে।

No comments