Header Ads

২৫ শে মে এর বদলে ২৮মে চালু হবে কলকাতার বিমান পরিষেবা।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে একদিকে করোনার ভয়ংকর পরিস্থিতি, অন্যদিকে আছড়ে পড়া সাইক্লোন আমফানের ফলে লন্ডভন্ড কলকাতা সহ গোটা বাংলা। বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত রাস্তার উপর গাছ পড়ে আছে। ভেঙে গিয়েছে রাস্তাঘাট।যদিও এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই পরিস্থিতিতে বিমান পরিষেবা চালু হলে হতে পারে সমস্যা। এইজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব রাজীব সিনহাকে আপাতত বিমান পরিষেবা কয়েক দিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে বলেন।
আগামীকাল সোমবার ২৫ মে থেকে বিমান পরিষেবা চালু করার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়ে কেন্দ্রীয় সরকার পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ শে মে বদলে ২৮ শে মে প্রথম দফায় বিমান চলাচল করবে কলকাতা বিমানবন্দর থেকে । ২৮ তারিখ থেকে শুরু হলেও মাত্র ৫ শতাংশ বিমান চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধ্বংসী সাইক্লোন অামফানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ঘূর্ণিঝড়ের ফলে অনেক ঝামেলার মধ্যে রয়েছি। এর মধ্যে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই কয়েকদিন পরেই বিমান পরিষেবা চালু করা হোক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.