রবিবার মুর্শিদাবাদে প্রথম করোনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের।
নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন। দেশের ১৩৭ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২৯ লক্ষ ৪৩ হাজার ৪২১ জনের! রাজ্যেরে অবস্থাও খুব খারাপ। আজ রেকর্ড সংখ্যক মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন রাজ্যে।
এইবার মুর্শিদাবাদে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো রবিবার। ওই যুবক নবগ্রামের চুপড় গ্রামের বাসিন্দা। সম্প্রতি মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় ভর্তি ছিলেন বহরমপুর করোনা হাসপাতালে। এদিন তার মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।রাতেই তার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

No comments