Header Ads

দেশের মধ্যে প্রথম হোমিওপ্যাথি চিকিত্সায় সুস্থ হয়ে উঠলেন ৩ জন করোনা আক্রান্ত

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন। দেশের ১৩৭ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২৯ লক্ষ ৪৩ হাজার ৪২১ জনের! অর্থাৎ প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে মাত্র ২ হাজার ১৩৫ জনের। এই ভাবে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবতেই শিউড়ে উঠতে হয়। এই রকম কঠিন পরিস্থিতিতেই একদল গবেষক একটি মারাত্মক ঘোষণা করলেন। ২১ থেকে ২৮ জুন মধ্যে দেশের করোনায় সংক্রামনের হার পৌঁছাবে চরম সীমায়। আর এরই মধ্যে খুশির খবর হোমিওপ্যাথি চিকিত্সায় সুস্থ হয়ে উঠলেন ৩ জন করোনা আক্রান্ত রোগী।
দেশের মধ্যে এই প্রথমবার করোনা রোগীর উপরে হোমিওপ্যাথি চিকিত্সা প্রয়োগ করে সাফল্য এলো মধ্যপ্রদেশের ভোপালে।গত ১৩ মে থেকে করোনার হাল্কা উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন রোগীকে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার পর এই তিন জন রোগীর রিপোর্টই পজিটিভ আসে। দশ দিন ওই হোমিওপ্যাথিক হাসপাতালে রেখে চিকিত্সার পর ওই তিন জনের ফের করোনা পরীক্ষা করা হয়। এবার তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ আসে।যে তিনজন রোগী সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে একজন মহিলা এবং দু' জন পুরুষ ছিলেন। তাঁদের বয়স যথাক্রমে ৪৫, ৫০ এবং ২৭ বছর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.