Header Ads

১৩৭ কোটির দেশে সাড়ে ২৯ লাখ টেস্টেই আক্রান্ত প্রায় ১ লক্ষ ৩৪ হাজার! বেলাগাম করোনা #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন। দেশের ১৩৭ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২৯ লক্ষ ৪৩ হাজার ৪২১ জনের! অর্থাৎ প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে মাত্র ২ হাজার ১৩৫ জনের। এই ভাবে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবতেই শিউড়ে উঠতে হয়। এই রকম কঠিন পরিস্থিতিতেই একদল গবেষক একটি মারাত্মক ঘোষণা করলেন। ২১ থেকে ২৮ জুন মধ্যে দেশের করোনায় সংক্রামনের হার পৌঁছাবে চরম সীমায়।

এই সব রকমের তথ্য দিয়েছেন কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় এর সেন্টার ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি এন্ড ইকোলজির একদল গবেষক। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক নন্দদুলাল বৈরাগী।তিনি আরো জানিয়েছেন, সাবধনতা মেনে চললে, এবং নিয়মিত পরীক্ষা করলে অক্টোবরের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।অধ্যাপক নন্দদুলাল বৈরাগ্যের অধীনে ৫ গবেষক ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগৃহীত তথ্য নিয়ে গাণিতিক নিয়ম অনুযায়ী ভারতে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত করনা সংক্রমনের সংখ্যা পাঁচ লক্ষ হতে পারে।তাদের মতে দুমাস লকডাউন এর পরেও ভারতে করোনা কে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.