Header Ads

হাওড়াতে বিপুল হারে বাড়ল আক্রান্তের সংখ্যা; দেখুন সব জেলার পরিসংখ্যান।#BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ আমফানের ভয়াবহতায় বিপর্যয়ের মুখোমুখি বাংলা, এমন ঝড়ে অভ্যস্ত নয় বঙ্গবাসী। এদিকে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের দাপট। আজও নতুন করে রাজ্য জুড়ে সংক্রামিত হয়েছেন ২০৮ জন, যা রেকর্ড রাজ্যের ক্ষেত্রে । তবে টেস্ট হয়েছে বিপুল সংখ্যায়। এখনও সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামির মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৮০ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১২৮ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন এবং বাকি ৮৩৫ জন চিকিৎসাধীন। কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২২৪ জন, এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। বাকি ৫৩৯ জন চিকিৎসাধীন। মৃত ৩২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৩১ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮, যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন এবং মারা গিয়েছেন ৩৭ জন। মৃত ৩৭ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৯ জন। চিকিৎসাধীন ২৬২! হুগলিতে গত ২৪ ঘন্টায় ২০ জন বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে এই মুহুর্তে ২১৩! দেখুন সব জেলার পরিসংখ্যান


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.