ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরো: মিউচুয়াল ফান্ড সহ আরও কিছু সংস্থার জন্যে সরকার ৩০ হাজার কোটি টাকার ব্যবস্থা করছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন নির্মলা সীতারমণ। এর সঙ্গে ৯০ হাজার কোটি টাকা বিভিন্ন বিদ্যুৎ সংস্থার জন্যে ব্যবস্থা করা হয়েছে।
সমস্ত সরকারি সংস্থায় ছয় মাসের কন্ট্রাক্টচুয়াল কাজের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। ২০১৯-২০ এর জন্যে আয়কর রিটার্নের জন্যে সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ নভেম্বর।
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় আগেই অর্থমন্ত্রক জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের রিটার্ন ৩১ জুলাইয়ের বদলে ৩১ অক্টোবরের মধ্যে জমা দেওয়া যাবে। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর, ২০২০ করা হল। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন।
আয়কর অ্যাসেসমেন্টের সময়সীমাও অনেকটা বাড়ল কেন্দ্র। পুরনো সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২০। সেটা বাড়িয়ে করা হল ৩১ মার্চ, ২০২১।
বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ করে কাটা হবে। সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ৩ লক্ষ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি দেবে সরকার। ব্যবসায়ীদের লোনের জন্য কোনও জামিন লাগবে না। এমনটাই জানালেন অর্থমন্ত্রী। আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানোর ফলে ব্যক্তিগত করদাতাদের পাশাপাশি অনেক সংস্থাও উপকৃত হবে বলে দাবি কেন্দ্রের।

No comments