স্বাস্থ্যবিমা বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হল; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার স্বাস্থ্যবিমা মে মাস থেকে বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হল। রাজ্য সহ গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। শেষ পাওয়া খবর অনুসারে, ভারতে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ২৪৩ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪২০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪১৫ জনের। অন্যদিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪২৭ জন যার মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৫ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ৯২১ জন বাকিরা চিকিৎসাধীন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের নিরিখে যথাক্রমে রয়েছে গুজরাত, তামিলনাড়ু, দিল্লী, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং তাঁর পরেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৩ জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১২ জন এবং মৃত্যু হয়েছে ১৯৮ জনের বাকিরা চিকিৎসাধীন।
করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে জেলার পঞ্চায়েত দফতরগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গুরুতর অসুস্থ হলে ১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৫৩ জনকে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, পুলিশ-কর্মীদের জন্য আমরা ১০ লক্ষ টাকার বিমা করিয়েছি।
বিস্তারিত খবর আসছে:-

No comments