Header Ads

বাংলাদেশে একদিনেই বিপুল আক্রান্ত, করোনা ভাইরাসের মৃত্যুতেও রেকর্ড!

নজরবন্দি, বাংলাদেশঃ করোনা ভাইরাসের দাপটে কাঁপছে বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুতে নিজের দেশেই রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৮২২ জন। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে। এবং ১৯ জনের মধ্যে ১৩জনই ঢাকায় মারা গেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। যার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এসব ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন অধ্যাপক নাসিমা সুলতানা। উল্লেখ্যম বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ই মার্চ। এবং কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.