Header Ads

হাওড়া থেকে দিল্লি; ন্যূনতম ভাড়া ১৯০০ টাকা! ১০ মিনিটেই শেষ টিকিট। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার থেকে ট্রেন ছাড়বে অর্থাৎ আগামীকাল, কিন্তু দিল্লী থেকে হাওড়া আসার ট্রেনের টিকিটের চাহদা দেখে চোখ কপালে উঠেছে! বুকিং নেওয়া শুরু করার প্রথম ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল দিল্লী হাওড়া গামী এক্সপ্রেস ট্রেনের এসি তৃতীয় শ্রেণির সমস্ত টিকিট!
অন্য টিকিট গুলিও নিঃশেষিত হওয়ার পথে বলে জানা গেছে ভারতীয় রেল সূত্রে। উল্লেখ্য হাওড়া থেকে দিল্লীর উদ্দেশে প্রথম স্পেশাল ট্রেনটি কাল রওনা দেবে বিকেল ৫ টা বেজে ৫ মিনিটে। ট্রেনটি নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে বুধবার সকাল ১০ টা নাগাত। দিল্লি থেকে কলকাতার উদ্দেশে ট্রেন রওনা হবে পরশু অর্থাৎ ১৩ই মে। নয়াদিল্লি ও হাওড়ার মধ্যে এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের মতো আসানসোল, ধানবাদ, গয়া, মোঘলসরাই, এলাহাবাদ ও কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। সপ্তাহে প্রতিদিনই চলবে ট্রেন। এবার দেখে নিন এই ট্রেনে চড়তে ঠিক খরচ হবে কত? ট্রেনটিতে এসি থ্রি টায়ার, টু টায়ার ও ফার্স্ট ক্লাস শ্রেণির আসন রয়েছে। এসি থ্রি টায়ারের ভাড়া ১৯০০ টাকা এতে ৫৩৪ টি আসন রয়েছে, যা বুকিং শুরু হওয়ার প্রথম ১০ মিনিটের মধ্যেই শেষ হয়েছে।পাশাপাশি টু টায়ারে থাকবে ১৭৮ টি আসন, প্রায় ৮০% আসনের বুকিং হয়ে গেছে প্রথম ১০ মিনিটের মধ্যে, ভাড়া ২৭০০ টাকা। এবং ফার্স্ট ক্লাসে আছে ৩০ টি আসন, ভাড়া ৪৫৯৫ টাকা। এই শ্রেনীতে কত বুকিং হয়েছে তাঁর হিসেব এখনও সামনে আসেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.