"গ্রামে যেন না ছড়ায় করোনা ভাইরাস" মুখ্যমন্ত্রীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। দেশে তৃতীয় দফার লকডাউন চলবে আগামী ১৭ই মে পর্যন্ত।কিন্তু শুধু লকডাউন দিয়ে রোখা যাচ্ছেনা করোনা ভাইরাসের সংক্রমণ কে, বাড়ানো হয়ে স্যাম্পেল টেস্টের গতি। প্রায় ৫ লক্ষ টেস্ট হচ্ছে এখন প্রতিদিন। আগামী মাসে ৫৩ লক্ষ টেস্ট করার জন্যে দক্ষিন কোরিয়া, চিন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬৩ লক্ষ কিট আনাচ্ছে ভারত। এদিকে লকডাউনে ভেঙে পড়ছে দেশের অর্থনীতি। এই অবস্থায় লকডাউন জারি রাখা যায় কিনা বা কিভাবে জারি রাখা যায় তা নিয়ে আজ বিকেল ৩টের সময় দেশের মুখ্যমন্ত্রীদের সাথে ফের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানে তিনি বলেন, করোনা মোকাবিলায় ভাল কাজ করেছে দেশের প্রত্যেকটি রাজ্য। তবে আমাদের দেশে গ্রামাঞ্চলগুলি সুরক্ষিত থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে বলেই জানান মোদি। প্রধানমন্ত্রী নির্দিষ্ট ভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়ে দেন গ্রামে যেন কোন ভাবেই করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া দৃষ্টি রাখতে।

No comments