Header Ads

আগামী কাল থেকে শুরু হচ্ছে রেল পরিষেবা,যাত্রীদের জন্য থাকছে কিছু বিশেষ নিয়ম, জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ঠিক একই ভাবে বেড়ে চলেছে রাজ্যের আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকে বেশ কিছু বিশেষ ট্রেন চলবে দেশের মধ্যে। হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু-তাওয়াই। এই গাড়ি গুলি চালানর জন্য রেলের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম করা হয়েছে যাত্রীদের জন্য। কি সেই নিয়ম?
 ১। প্রত্যেক যাত্রীকে একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্টেশনে তো বটেই এমনকি ট্রেনের ভিতরেও।
 ২। যাত্রা চলাকালীন মাস্ক পরে থাকতে হবে সবাইকে।
 ৩। যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এবং যেখানে পৌঁছচ্ছে, দু'‌বারই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যাত্রীদের হাত ধোয়াতে হবে।
৪। ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে। সবার স্ক্রিনিং হবে। উপসর্গহীনদেরই কেবল ট্রেনে উঠতে দেওয়া হবে।
 ৫। টিকিট কনফার্ম হলেই ট্রেনে ওঠা যাবে। কোনও আরএসি বা ওয়েটিং লিস্ট থাকবে না।
 ৬।ট্রেনগুলির পুরোটাই এসি। তাই রেলের ভাড়া কমানো হবে না।
 ৭। প্রত্যেক যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করতে হবে।
 ৮। যাত্রীদের হালকা মালপত্র নিয়ে যাত্রা করতে হবে।
 ৯। ট্রেনের জন্য স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে না। অনলাইনে টিকিট বুকিং সারতে হবে। আইআরসিটিসির ওয়েবসাইট (‌https://www.irctc.co.in/)‌-এ গিয়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.