Header Ads

টিকিট বুকিং শুরু হতেই বিপত্তি; ধসে পড়ল আইআরসিটিসির ওয়েবসাইট

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। লকডাউনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর এবার লকডাউনের মাঝে আগামীকাল থেকেই ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
যার কারণে আজ, সোমবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র আইআরসিটিসির সাইট থেকেই কাটতে হবে টিকিট। স্টেশনের কাউন্টার খোলা থাকবে না। প্রত্যাশিতভাবে বিকেল থেকে হুড়মুড়িয়ে সাইটে লোক ঢুকে পড়ে। যে কারণে সাইট খুলতেই তা ক্রাশ করে যায়। এর ফলে বন্ধ করে দিতে হয় পরিষেবা।

আগেই সিদ্ধান্ত হয়েছিল, লকডাউন যতদিন চলবে, ততদিন গোটা দেশে বন্ধ থাকবে সমস্ত লাইনের ট্রেন চলাচল। কিন্তু রবিবারই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে রেল কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার থেকে শুরু হবে রেল পরিষেবা। মোট ৩০টি সফর হবে। বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, চেন্নাই-সহ বিভিন্ন শহর থেকে নয়াদিল্লি পৌঁছে যেতে পারবেন ভিনরাজ্যে আটকে থাকা যাত্রীরা। আবার রাজধানী থেকে নিজের নিজের শহরে ফিরতেও পারবেন তাঁরা। তবে কেন্দ্রের নির্দেশিকা মেনেই সফর করতে হবে যাত্রীদের।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.