‘আমার মোটেই মনে হয় না আগামী দু বছরেও করোনার কোনও ভ্যাকসিন তৈরি হবে বলে’-ডেভিড নাবরো(প্রতিনিধি,WHO)
নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ঠিক একই ভাবে বেড়ে চলেছে রাজ্যের আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে কোভিড ১৯ নিয়ে বিশেষজ্ঞের বিশেষ প্যানেল তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ।
>
তার থেকে প্রতিনিধি ডেভিড নাবরো জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে ভারত যেভাবে লড়াই করেছে তা কুর্নিশযোগ্য । তার মতে ভারত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণে অঙ্কুশ লাগাতে পেরেছে ।তিনি আরও যে কথা বলেছেন তা আমাদেরকে চিন্তায় ফেলতে বাধ্য। তিনি বলেন 'করোনার সঙ্গে বসবাস করা শিখতে হবে আমাদের। আমার মোটেই মনে হয় না আগামী দু বছরেও এর কোনও ভ্যাকসিন তৈরি হবে বলে মনে হয় । দু বছর হয়ত এর প্রতিষেধক টিকা তৈরি হতে লাগবে । তাই এটাই ভালো হবে সারা পৃথিবীর মানুষ এটার সঙ্গে বসবাস করতে শিখে যান । 'তিনি বলেছেন সারা পৃথিবীর ৭.৮ বিলিয়ন মানুষকে নিজেদের জীবন ধারা বদলে কীভাবে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে বাঁচা যায় তাই শিখতে হবে ।

No comments