Header Ads

‘কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র’, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতার

নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
 ঠিক একই ভাবে বেড়ে চলেছে রাজ্যের আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে আজ দেশের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মুলত আলোচনা হয় দেশের লকডাউন নিয়ে। সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন 'আমাদের মতামত কেউ নিচ্ছে না। কঠিন সময়ে রাজনীতি করছে কেন্দ্র।' তাঁর মতে কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। কেন্দ্র 'স্ক্রিপ্ট' অনুযায়ী কাজ করছে বলেই জানানো হয়েছে। কিছুদিন আগে কেন্দ্রের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল রাজ্যে।তাঁরা রাজ্যের বিভিন্ন হাসপাতাল ঘুরে সবকিছু খতিয়ে দেখেছেন । এছারাও উত্তর বঙ্গেও গিয়েছিলেন তাঁরা। জেতা খুব ভালো চোখে দেখেনি রাজ্য, আর আজ সেই প্রসঙ্গ টেনেই এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.