Header Ads

ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নিয়ে জটিলতা; ধোঁয়াশা কাটাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সমানে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৯ জন।
কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে ১ হাজার ৩৩৭ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।

এইরকম আবহে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল সেমেস্টারের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটাল কলকাতা বিশ্ববিদ্যালয়। লকডাউন ওঠার একমাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের পর্যায়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষাগুলি নেবে কর্তৃপক্ষ। সংক্রমণের সম্ভাবনা এড়াতে হোম সেন্টারেই হতে পারে এই পরীক্ষা। এমনকী, লকডাউন চলাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহ বিনামূল্যে পড়তে পারবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের https://www.culibrary.ac.in মাধ্যমে এই বইগুলি পাওয়া যাবে। এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.