Header Ads

এবার গৃহহীন মানুষদের জন্য ৫০০ টন ত্রিপল পাঠাচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে রাজ্যের ক্ষয়ক্ষতির পর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেই কথা রাখলেনও তিনি। গত রবিবার ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার ওড়িশা থেকে সড়কপথে আসেন উদ্ধারকারী দল। সোমবার থেকে রাজ্যের প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন তারা। উড়িষ্যার দমকল ও বিপর্যয় মোকাবিলার বাহিনীর দলকেও পাঠানো হয়েছে রাজ্য সরকারকে উদ্ধার কাজে সাহায্য করবার জন্য।
৩৭৫ জনের উদ্ধারকারীর দল রবিবার রাজ্যে পৌঁছানোর পর সোমবার থেকে কলকাতা সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে। বিভিন্ন দলে ভাগ হয়ে কোথাও পুলিশ ও কোথাও পুরসভাকে সাহায্য করছে। এবার প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে রাজ্যের পাশে দাঁড়ানোর আরো একটি প্রস্তাব আসে। বিধ্বংসী আমফানের তাণ্ডবে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বিপর্যয়ের এক সপ্তাহ কাটতে চলেছে। এবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাংলার সেইসব গৃহহীন মানুষের জন্য ২০ /২০ মাপের ৫০০ টন ত্রিপল পাঠাবেন। যা অস্থায়ীভাবে অনেকের মাথায় উপর তৈরি করা যাবে আচ্ছাদন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক টুইট করে জানান তারা সমস্ত রকম ভাবে বাংলাকে সাহায্য করার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। যত শীঘ্রই ৫০০ টন ত্রিপল ট্রাকে পৌঁছে দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.