হু হু করে বাড়ছে করোনা প্রকোপ, দেড় লাখ ছাড়াল দেশে আক্রান্তের সংখ্যা
নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৩৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫১,৭৬৭।পরিযায়ীদের ঘরে ফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যেও সংক্রমিতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এদিকে করোনা সংক্রমণের চিকিত্সা য় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার হু আপাতত বন্ধ করতে বললেও ভারত করোনা রোধে ম্যালেরিয়ার এই ওষুধের উপরই আস্থা রাখছে। দেশে করোনা সংক্রমণের হার এখনও উর্ধ্বমুখী হলেও বর্তমানে সহজেই মিলছে টেস্টিং কিট।
তাই বিভিন্ন রাজ্যে করোনা পরীক্ষার খরচ কমাতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।করোনার দাপটবেড়েই চলেছে বাংলায়। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯৩ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৪৮৬ জন, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

No comments