Header Ads

এবার করোনা হানা পুরুলিয়া জেলাতে, আক্রান্ত পরিযায়ী শ্রমিক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৩৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫১,৭৬৭। অপর দিকে রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আম্ফান বিপর্যয়ের আবহেই রাজ্যে আক্রান্তের পরিমান বাড়ল রেকর্ড গতিতে। যদিও গত ২৪ ঘণ্টায় তুলনামূলক ভাবে বেশি টেস্ট করেছে রাজ্য সরকার, তবে কমেনি সংক্রমণের গতি । আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।
 সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯ জন। ৪০০৯ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২২৪০ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। আর এবার করোনা থাবা বসাল রাজ্যের গ্রিন জোনের জেলা পুরুলিয়াতে।সম্প্রতি মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকের শরীরে হানা দিয়েছে করোনা।জেলা প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়ায় মঙ্গলবার রাত পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ২৯,২০৯ জন। একইসাথে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিনের বেশি সময় কাটিয়েছেন ৩৭,১১১ জন। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ৩৬৯ জন। পাশাপাশি আইসোলেশনে আছেন মোট ২৯ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.