Header Ads

পরিযায়ী শ্রমিকদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিস শীর্ষ আদালতের।

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণকে আটকাতে ২৩ শে মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। আর এর জন্যই বিভিন্ন রাজ্যে আটকে আছে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। চূড়ান্ত সমস্যায় পড়েছেন শ্রমিকরা। এই শ্রমিকদের দুর্দশা নিয়ে একটি মামলা দায়ে হয় সুপ্রিম কোর্টে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কারণ জানতে চেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সংক্রমণ আটকাতে সমস্ত সরকারি ও বেসরকারি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় সরকার।
 সেইমতো রেল, বিমান ও সড়ক পরিবহন ব্যবস্থা বন্ধ। তার জন্যই আটকে আছে পরিযায়ী শ্রমিকরা। দিনের পর দিন ভিন রাজ্যে দিন কাটাতে বাধ্য হন শ্রমিকরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শ্রমিকদের ব্যাপারে কেন্দ্র ও রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তার বিস্তারিত তথ্য জানতে চায় আদালত। দুদিনের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই মামলার পরবর্তী শুনানি। আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। ২৫ শে মে পর্যন্ত ৩২৭৪ টি শ্রমিক স্পেশাল ট্রেনে ৪৪ লক্ষ শ্রমিকসহ আটকে পড়া নাগরিকদের রাজ্যে ফেরানো হয়েছে। ২৫শে মে ২২৫ টি শ্রমিক স্পেশাল ট্রেনে ২ লক্ষ ৮০ হাজার যাত্রী তাদের রাজ্যে ফিরেছেন। রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.