Header Ads

তৃণমূলের অন্দরেই অভিযোগ উঠলো কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরো:সাইক্লোন আমফানের তান্ডবের পর তছনছ হয়ে গেছে গোটা বাংলা।ভেঙে পরেছে অগণিত গাছ এবং ইলেকট্রিকের খুঁটি।ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও জল সরবরাহ এবং এই পরিস্থিতি মোকাবিলা নিয়ে এই কদিন প্রশাসক ফিরহাদ হাকিম এর সমালোচনা করেছিল বিরোধীরা। এবার পুরসভার কাজে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের মন্ত্রী। মন্ত্রী সাধন পান্ডের বক্তব্য আবহাওয়া দপ্তরের চূড়ান্ত সর্তকতা থাকলেও কলকাতা পুরসভা সেইমতো পরিকল্পনা নেয়নি। পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম কে কাঠগড়ায় তুলে সাধন পাণ্ডে বলেন বিধায়কদের সঙ্গে কোনো সমন্বয় রেখে চলেন নি।
 এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয় এটা প্রশাসকের দায়িত্ব তাঁর দাবি বিধায়কদের ডেকে আলোচনায় বসা উচিত ছিল ফিরহাদ হাকিমের। তিনি এও বলেন ফিরহাদ হাকিম সোভন বাবুর সাথে আলোচনা করতে পারতেন, পরামর্শ নিতে পারতেন। প্রবীণতম বিধায়ক সাধন পান্ডের বিরুদ্ধে পাল্টা আক্রমণের জবাব দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন আমি বাড়িতে বসে বড় বড় কথা বলছি না। রাস্তায় নেমে কাজটা করছি। উনি রাস্তায় নামুন না। বিধায়কদের পরামর্শ নেওয়া হয়নি বলে সাধন বাবু যে অভিযোগ করেছেন সে ব্যাপারে ফিরহাদ হাকিম বলেন আমি গাছ কাটাবো,জল সরবরাহ দেখবো,না লোকের বাড়ি বয়ে পরামর্শ আনতে যাব।
ওঁর সদিচ্ছা থাকলেও এসে পরামর্শ দিচ্ছেন না কেন? ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে কয়েকদিন আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মুখ খুলেছিলেন। তাঁর বক্তব্য দুর্যোগের সবরকম পূর্বাভাস থাকা সত্বেও কলকাতা পুরসভা কোন রকম প্রস্তুতি নিতে পারেননি। পানীয় জলের সংকট নিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন শহরের ৭৪ টি পাম্পিং স্টেশন কে সঠিক পরিকল্পনা নিয়ে ব্যবহার করা হয়নি। এবার একই অভিযোগ তৃণমূলের অন্দরেই ওঠায় শাসকদের অস্বস্তি বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.