Header Ads

ভেসে গেল শহর-স্বপ্ন,তোমরা বললে কিছুই হয়নি’,বিধ্বস্ত বাংলার চিত্র দেখে আঁতকে উঠেছেন মিমি

নজরবন্দি ন্যুরোঃ 'ভেসে গেল আমার শহর, ভেসে গেল কত স্বপ্ন,চলে গেল কত জীবন, আর তোমরা বললে কই কিছু হয়নি তো' বিধ্বস্ত বাংলার রূপ দেখে এমনই মন্তব্য করলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।একদিকে জলমগ্ন কলেজস্ট্রি অন্যদিকে আমফানের জেরে বিসর্জন হয়ে গিয়েছে কুমোরটুলির প্রতিমা।শহর জুড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকার ছবি তুলে ধরেছেন সাংসদ মিমি।বারবার মনে করিয়ে দিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে বাংলার পাশে দাঁড়ান দরকার।কিন্তু আমফানের ফলে বাংলার ক্ষতি হয়েছে বিশাল তা নিয়ে উদাসীন মিমি।শুক্রবারই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী আধিকারিকদের নিয়ে আমফান বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।
আমফানের ফলে ক্ষতিগ্রস্ত বারুইপুর, সোনারপুর এবং ভাঙড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সাংসদ মিমি।সেখানে গিয়ে সাধারণ মানুষদের সাথে দেখা করেন , কথা বলেন।সকলকে আশ্বস্ত করেন তিনি। এবং সবাই কে তিনি আশ্বস্ত করে বলেন সাংসদ ও তাঁর দলবল সবসময় তাঁদের পাশে আছেন।সাংসদ মিমির কথায়,আমরা আবার ঘুরে দাঁড়াবই, এই বিপর্যয় ঠিক কাটিয়ে উঠব। এর পাশাপাশি সংসদীয় এলাকার মানুষজনজের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন মিমি চক্রবর্তী।পরিদর্শনের পর একটি বৈঠকে যোগ দেন মিমি। প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করেন কি এই ভাবে এই কঠিন পরিস্থিতি থেকে সেরে ওঠা যায় সেই নিয়ে।টলিউডের তারকার পাশাপাশি তিনি একজন সাংসদ তা বারবার নিজের কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মিমি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.