Header Ads

করোনা,আমফান, পরিযায়ী শ্রমিক, সব কিছু নিয়ে আতঙ্কিত হাওড়া জেলাবাসী

নজরবন্দি ব্যুরোঃ টানা ৭২ ঘন্টা জল ও বিদ্যুৎ ছাড়াই রয়েছে হাওড়াবাসী।আমফানের ফলে রাজ্যের যে জেলা গুলি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে হাওড়া একটি।সভাবর ক্ষোভ বাড়ছে তাদের। জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, রাস্তঘাট কিছুই এখনও স্বাভাবিক করা যায়নি৷ তার ওপর রয়েছে করোনার উদ্বেগ।পৌরসভা জলের গাড়ি আসার সাথে সাথেই সামাজিক দুরত্বের তোয়াক্কা না করেই সবাই ঝাঁপিয়ে পরেছে জল নিতে। হাওড়া বিভিন্ন জায়গায় এই রুপ চিত্র দেখা গিয়েছে।
 আজ সকাল থেকে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দফায় দফায় অবরোধ ও বিক্ষোভ দেখা যায় পঞ্চানন তলা, দালালপুকুর, শরৎ চ্যাটার্জি রোড সহ বিভিন্ন এলাকায়। এই সব অবস্থার মধ্যেই এবার নতুন সমস্যা বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকরা যারা আরো উদ্বেগ বাড়িয়েছে হাওড়াবাসীর।জেলা স্বাস্থ্য দফতর সুত্রের খবর গতকাল হাওড়া স্টেশনে যে সমস্থ শ্রমিকের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের ৮০ শতাংশই পজেটিভ।ফলে আমফান,করোনা এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে এক অদ্ভুত আতঙ্ক সৃষ্টি হয়েছে হাওড়া জেলাবাসীর মনে। এই আতঙ্ক যে কাল্পনিক নয় তা মেনে নিয়েছেন জেলা স্বাস্থ্যকর্তারা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.