এবার ২৪ জন শ্রমিক কে পিষে দিল লড়ির চাকা! আত্মনির্ভরশীল হও ভারত।
অর্ক সানা, নজরবন্দিঃ এরা গরীব শ্রমিক, সঠিক অর্থে মানুষ হিসেবে ধরা হয়না এদের; তবে ভোটার হিসেবে একটা সুখ্যাতি রয়েছে। বছর বছর এই মেহনতি মানুষ গুলো নিয়ম করে ভোট দেন আর কায়িক পরিশ্রম করেন। দেশের কি হল না হল সেটা নিয়ে যেমন এঁদের মাথা ব্যাথা নেই তেমনই এরা কে মরল বা কে বাঁচল তা নিয়ে সরকারেরও মাথা ব্যাথা নেই, কিছু টাকা দিয়ে দিলেই হবে। থাকবেই বা কেন? ব্যাটারা গরীব কিনা! এদের বাড়ি ফেরার সময় দিয়ে লকডাউন ঘোষনার দরকার কি? দেশের বিপদ বাড়বে রোগ ছড়াবে ব্যাটারা। তাই জানুয়ারির ৩০ তারিখে প্রথম করোনার খবর সামনে এলেও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়নি! এখন সেকথা থাক। সবাই সব জানেন। অন্যদিকে, দেশের প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, খবরের পর খবর! "আত্মনির্ভরশীল ভারত"!
তবুও শ্রমিক হাঁটছে, মাইলের পর মাইল! হাঁটতে হাঁটতে অনেকে মরেই যাচ্ছে। আর এখন এই হাঁটা পথেই মাথার ওপরে মাঝেমধ্যেই বিমান উড়ে যেতে দেখছেন, তাঁরা আকাশের দিকে তাকিয়ে! উড়োজাহাজ যাবে আবার ফিরবে বিদেশে আটকে থাকা নাগরিক দের নিয়ে! কিন্তু তাঁরা হাঁটছে কেন? সহজ উত্তর তাঁরা নাগরিক নয়, শুধুই শ্রমিক প্রয়োজনে ভোটার বলা চলে; তাই রাস্তার দিকে তাকিয়ে পেটে খিদে নিয়ে আবার হাঁটা শুরু। এই হাটাপথে কতই যে বিপদ! কখনও টুকরো টুকরো করে দেয় ট্রেনের ধাতব চাকা আবার কখনও শ্রমিকের শরীর পিষে চলে যায় গাড়ি!
এ ঘটনা হওয়ারই ছিল। তাই নতুন করে আশ্চর্য হওয়ার কিছুই নেই। খবরটা হল আজ ভোর সাড়ে তিনটে থেকে চার টের মধ্যে ২৪ জন শ্রমিক কে পিষে দিয়েছে একটি লরি, মারা গেছেন সবাই। আহত আরও অনেকে। জানা গেছে দুই লরির সংঘর্ষের ফল এই ঘটনা স্থান উত্তরপ্রদেশের লখনউ।

No comments