Header Ads

আরও সাত জনের দেহে মিলল করোনা ভাইরাস, মালদায় আক্রান্ত বেড়ে ২৬।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার গতকাল জানিয়েছে,  এখন পর্যন্ত রাজ্যে মোট ২ হাজার ৪৬১ জন করোনায় আক্রান্ত। ২ হাজার ৪৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৫৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২২৫।
অন্যদিকে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৮২৯  জন।এদিকে আজ আবার সংক্রমন ছড়াল মালদা জেলায়, মালদহে আরও ৭ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস।
এখনও পর্যন্ত মালদহে করোনা আক্রান্ত মোট ২৬ জন। ভিনরাজ্য থেকে ফেরা আরও ৬ শ্রমিকের দেহে এদিন মিলল করোনা ভাইরাসের সংক্রমণ।এই প্রথম ইংরেজবাজার ব্লকে মিলল করোনা আক্রান্তের খোঁজ। শুক্রবার ইংরেজবাজার সহ জেলার ৫টি ব্লকে ৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।  সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে ইংরেজবাজার ছাড়াও রয়েছে পুরাতন মালদা, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর ও মানিকচক ব্লকের বাসিন্দারা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.