Header Ads

এবার করোনা আক্রান্ত হাওড়া স্টেশনে কর্মরত দুই RPF জওয়ান। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। তার ওপর ভিনরাজ্য থেকেও স্পেশাল ট্রেনে ফিরছেন অনেক মানুষ।হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ২৭ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৩৬ জন, এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। বাকি ৩৭০ জন চিকিৎসাধীন। মৃত ২৯ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৪ জন। আর এবার হাওড়া স্টেশনে কর্মরত ২ আরপিএফ জওয়ানও আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। দুই জওয়ানকেই ভর্তি করা হয়েছে হাওড়া ময়দানের রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালে। হাওড়া আরপিএফ সূত্রে খবর, আক্রান্ত দুজন হাওড়া স্টেশনে ডিউটি করেন এবং আরপিএফ ব্যারাকে থাকেন, জওয়ানদের মধ্যে এক জন হেড কনস্টেবল ও অন্য জন কনস্টেবল। কিন্তু কী ভাবে তাঁরা সংক্রামিত হলেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে গত কয়েকদিন হাওড়া স্টেশনে এসে নেমেছেন ভিনরাজ্য থেকে আসা বহু মানুষ। সেই সূত্রেই সংক্রমণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, দুই জওয়ানের সংক্রমণের খবর আসার পরই রেলওয়ে ব্যারাক স্যানিটাইজ করা হচ্ছে বলে খবর। পাশাপাশি দেখা হচ্ছে ব্যারাকে থাকা ওই দুই জওয়ানের সাথে কারা সংস্পর্শ্বে এসেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.