Header Ads

করোনা আতঙ্কের মধ্যে কর্মীদের উৎসাহ দিতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে শতাধিক মৃত্যু। আবারও করোনায় মৃত্যু হল ১০৩ জনের। আক্রান্ত হয়েছেন ৩৯৭০ জন।

দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৪০ জন। আপাতত দেশে মোট মৃতের সংখ্যা ২৭৫২। মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৩০ হাজারের বেশি মানুষ। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৩৫ টি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে শনিবার এই রিপোর্ট সামনে এসেছে।

এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা বিশ্ব। ভারত সহ গোটা বিশ্বের অর্থনীতিতে জোর ধাক্কা এসেছে। এমন পরিস্থিতি বিভিন্ন বিশ্বখ্যাত কোম্পানি আর্থিক ক্ষতি থেকে বাঁচতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। উবের থেকে শুরু করে জোম্যাটোর মতো সংস্থাও কর্মীদের বরখাস্ত করার কথা ঘোষণা করে দিয়েছে। আগামী কয়েকদিনেই হয়তো একই পথে হাঁটবে বহু সংস্থা। কিন্তু তারই মধ্যে একেবারে উলটো সিদ্ধান্ত নিল এশিয়ান পেন্টস। করোনায় 'পজিটিভ' হতে চলেছেন সেই সংস্থার কর্মীরা। অর্থাৎ এই সংকটের আবহেও তাঁদের বেতন বাড়াচ্ছে কোম্পানি।
এই ভাইরাস শুধু মানুষের শরীরে থাবা বসায়নি, বড় আর্থিক ক্ষতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে বহু পরিবারকে। কাজ হারিয়েছে হাজার হাজার মানুষ। এমন অস্থির সময়ে দেশের সবচেয়ে বড় রঙের কোম্পানির সিদ্ধান্ত তাই প্রশংসা কুড়োচ্ছে নেট দুনিয়ার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.