৬ ঘন্টা বাজারের ব্যাগ বাইরে রাখুন,মরে যাবে ভাইরাস; কাগজপত্র পড়ে জেনেছেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যেও আগামি ৩১শে মে পর্যন্ত চলবে লকডাউন। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনার এই ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যেও আগামী ২১ মে থেকে রাজ্যে সব বড় দোকান খুলবে বলে জানান তিনি।
জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। প্রয়োজনীয় সতর্কতা নিয়েই হকার্স মার্কেট চালু করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কনটেনমেন্ট জোন বাদ দিয়ে হকাররা ব্যাবসা করতে পারবেন আগামী ২৭শে মে থেকে। রাজ্যের ক্ষেত্রে কোন নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছেনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সন্ধ্যা ৭টার পর যেন কেউ বাড়ি থেকে না বেরোন এটা তাঁর অনুরোধ।
তিনি এদিন জানিয়ে দেন ২৭ মে থেকে অটো চলবে, তবে দু’জন করে যাত্রী থাকবে।সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে। পাশাপাশি খেলা চলবে, তবে জমায়েত করে নয় বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়ে দেন এ রাজ্যের কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হল। এ জোন হল সংক্রমিত (Affected) এলাকা, বি জোন হল বাফার জোন, সি হল ক্লিন জোন।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন আলোকপাত করেছেন তা হল কিভাবে নিজেকে করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন তাঁর টিপস! তিনি সাধারন মানুষ কে ভুল বুঝতে বারন করে বলেন এক্সপার্টদের থেকে নয় আমি কাগজপত্র পড়ে জেনেই এই পরামর্শ দিচ্ছি।
তাঁর কথায়, "অনেকেই বাজার থেকে ফিরে এসে ব্যাগ খুলে আনাজ বের করে রান্না শুরু করছেন। তা না করে, অর্থাৎ আনাজ সঙ্গে সঙ্গে বের না করে ব্যাগটা খোলা জায়গায় রেখে দিন অন্তত ৬ ঘণ্টা। তার পরে মাছ বা আনাজ বার করে ভাল করে ধুয়ে নিন। কারণ তাতে যদি জীবাণু থাকেও, তা ৬ ঘণ্টায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার পরে আপনি সেখান থেকে জিনিস বার করে উষ্ণ গরম জলে ধুয়ে নিন। এগুলো নিজেকে করতে হবে। নইলে শুধু লকডাউন দিয়ে কিছুই হবে না।"

No comments