Header Ads

ফের কিম জং উনের মৃত্যু নিয়ে জোর জল্পনা

নজরবন্দি ব্যুরোঃ আগে একবার কিম জং উনের মৃত্যু সংবাদের খবর ছড়িয়ে পড়েছিল। একটি মরদেহর ছবি দেখেই মূলত ধরে নেওয়া হয়েছিল তাঁর মৃত্যু হয়েছিল। কিন্তু পরে খবরটি ভুয়ো বলেই প্রতিপন্ন হয়। কিন্তু ফের উত্তর কোরিয়ার এক নায়ক কিং জং উনের মৃত্যু নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একাধিক সন্দেহ জনক ব্যাপার ঘটতে দেখা গিয়েছে উত্তর করিয়ায়। রাজধানী ইয়ংপিয়ং শহরে মেন স্কোয়ার থেকে সরিয়ে ফেলা হয়েছে কিমের বাবা ও ঠাকুর দার ছবি। এই ছবি সরানোর বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। স্যাটেলাইট চিত্রেও এমনটা দেখা গিয়েছে বলেও তাদের দাবি।
 উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিমের ঠাকুরদা কিম ইম সাং ও বাবা কিম জং ইলের ছবি সরিয়ে ফেলার ঘটনায় ইতিমধ্যেই সোরগোল পড়েগিয়েছে। আন্তর্জাতিক সাংবাদিকরা বলছেন উত্তর কোরিয়ায় কোন শাসক প্রয়াত হলে তবেই মৃত অন্যশাসকের ছবি সরিয়ে দেওয়া হয়। যেমনটা হয়েছিল কিমের বাবা কিম জং ইলের মৃত্যুর পর ঠাকুরদার ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ফের শাসকের মৃত্যু হল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.