বিপর্যয়ের ইঙ্গিত? হাওয়া নেই তবুও পুরী মন্দিরের চূড়া থেকে উড়ে গেল বিখ্যাত পতাকা!
নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক ভাবে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে প্রবল ঘুর্নিঝড় আমফান। ঊড়িষ্য এবং পশ্চিমবঙ্গে তাণ্ডবলীলা চালিয়ে এই ঝড় গিয়ে হানা দেবে বাংলাদেশে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ এবং ঊড়িষ্যায় জারি করা হয়েছে চরম সতর্কতা।
দুই রাজ্যে ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানিয়েছেন, দুই রাজ্যে মোট ১৭টি টিম মোতায়েন করা হয়েছে। ১৮-২০ মের মধ্যে এই ঝড় আছড়ে পড়তে পারে বাংলায় বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঝড়ের গতিবেগ হতে পারে ১৯৫ কিলোমিটার।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যেই আমফানের মত বিপদে উদবিঘ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল ৪টে নাগাল আমফান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে বৈঠকে বসেন তিনি। পাশাপাশি তাঁর আলোচনা হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সাথেও। ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জানিয়েছে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন ১১ লক্ষের বেশি মানুষ। প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন "সাইক্লোন আমফানের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কী প্রস্তুতি নেওয়া হয়েছে খতিয়ে দেখলাম। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় সবরকম সাহায্য দেওয়ার জন্য তৈরি আছে।"
অন্যদিকে একই দিনে বিকেল ৫ টা নাগাত পুরী মন্দিরের চূড়া থেকে তেমন কোন হাওয়া না থাকা সত্বেও উড়ে যার বিখ্যাত পতাকা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই ফের নতুন পতাকা লাগানো হয়। এই পতাকা উড়ে যাওয়াকে অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করছেন পুরী মন্দিরের পান্ডা থেকে শুরু করে ভক্ত সকলেই। কারণ ভয়ানক ঝড় ফণীর আগে যেভাবে পুরী মন্দিরের বিখ্যাত পতাকা উড়ে গিয়েছিল, আমফানের আগে ঠিক তেমনই উড়ে গেল এবারও!
দেখুন ছবি

No comments