এবার WhatsApp থেকে গ্যাস সিলিন্ডার বুক হবে, জেনে নিন সহজ পদ্ধতি
নজরবন্দি ব্যুরোঃ এতদিন আমরা গ্যাস সিলিন্ডার বুক করে এসপছি মোবাইল নম্বর থেকে অথবা অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে।এরপর গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আসে পেটিএম আর ফোন পে এর।এবার আবারও আরেকটি নতুন সংযোজন ঘটল গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে।গ্যাস সিলিন্ডার বুকিংকে আরও সহজ করে তুলতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ বুকিং।এবার গ্রাহকদের জন্য নতুন সুখবর।
এবার গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করতে পারবেন তাদের গ্যাস সিলিন্ডার।ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে জানান হয়েছে,আজ থেকে দেশজুড়ে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন।হোয়াটসঅ্যাপের দ্বারা গ্যাস সিলিন্ডার বুকিং করারা পর সেই গ্যাস সহজেই পৌঁছে যাবে গ্রাহকদের বাড়িতে।আসুন জেনে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করার সহজ পদ্ধতি ১.প্রথমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্যাস সিলিন্ডার বুক করার জন্য আপনাকে মোবাইলে সেভ করে রাখতে হবে ১৮০০২২৪৩৪৪ নম্বরটি।
২.নম্বরটি সেভ করার পর ওই নম্বরে Hi পাঠাতে হবে। ৩. সঙ্গে সঙ্গে আপনাকে একটি মেসেজ করা হবে। যেখানে লেখা থাকবে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ১অথবা BOOK লিখে পাঠাতে হবে। ৪.আর এরপরই সংস্থার তরফ থেকে আপনাকে একটি গ্যাস বুকিংয়ের কনফার্মেশন মেসেজ দেওয়া হবে পাশাপাশি পেমেন্টের জন্যও অপশন দেওয়া হবে। ৫.পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করা যাবে। ৬.সবশেষে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি আপনার গ্যাস সিলিন্ডার কবে ডেলিভারি পাবেন। ২৬ শে মে থেকে এই নতুন পদ্ধতিতে গ্যাস বুকিং শুরু করে দেওয়া হয়েছে।

No comments