Header Ads

এবার সোনু সুদের দেখানো পথে হাঁটলেন বলিউডের বিগ বি

নজরবন্দি ব্যুরোঃ এবার সোনু সুদের দেখানো পথে হাঁটলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।এবার ভিন রাজ্য থেকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য বাসের ব্যবস্থা করলেন বিগ বি।এবিষয়ে উত্তরপ্রদেশের যোগী প্রশাসনের অনুমতি নিয়েছেন তিনি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন দশটি বিশেষ বাসে পরিযায়ী শ্রমিকদের উত্তরপ্রদেশে পাঠাবেন তিনি।বাসে পরিচয় শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

 জানা গেছে বিগত এপ্রিল মাস থেকে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে অমিতাভের কোম্পানি।গোটা এপ্রিল মাস ধরে এক মাসে রেশন দেওয়া হয় মোট ১০,০০০ পরিযায়ী শ্রমিকদের।তবে বলিউডের অভিনেতা সোনু সুদ অনেকদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের পাঠানোর কাজ করে চলেছেন। সোনু ও তার এক ছোটবেলার বন্ধু মিলে প্রায় কয়েকশো পরিযায়ী শ্রমিক কে বাড়ি পাঠিয়েছেন।পাশাপাশি সোনুর এই কাজে প্রশংসায় পঞ্চমুখ বিহারের অনেক মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.