Header Ads

ভারত-চিনের সমস্যায় ট্রাম্পের দালালিতে না ভারতের

নজরবন্দি ব্যুরোঃ দ্বিপাক্ষিক বিরোধ মেটাতে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ বা নাক গলানো কখনওই মেনে নেয়নি নয়াদিল্লি। সার্বভৌম রাষ্ট্র হিসাবে তা বরাবরই ভারতের বিদেশনীতির দর্শন। চিনের সঙ্গে চলতি সীমান্ত উত্তেজনা মেটাতে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছিলেন ভারতকে, তা তাই আজ বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিল নয়াদিল্লি।এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, "সমগ্র কূটনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লি আর বেজিংয়ে আমাদের কথাবার্তা চলছে।
" অর্থাত্ এই মুহূর্তে যে ওয়াশিংটনের এ বিষয়ে না এগোলেও চলবে, সে কথাই স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক। তিনি আরও বলেন "ভারত এবং চিন এই পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা ও কূটনৈতিক দুটি স্তরেই কথাবার্তা চালাচ্ছে।" শান্তি বজায় রাখতে দুই দেশের তরফেই বেশ কিছু প্রোটকল মানা বিষয়ে এর আগে সই-সাবুদ হয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। গোটা বিষয়টা নিয়ে শান্তি বজায় রাখায় আগ্রহী দুই দেশই। প্রসঙ্গত ভারত-চিনের সমস্যা নিয়ে ২দিন আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন "মধ্যস্থতা করতে তৈরি আছি,"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.