আগের সব রেকর্ড তুচ্ছ করে রাজ্যে দুর্বার গতি করোনার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৪ জন
নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জনের শরীরে মিলল মারণ করোনার ভাইরাস। যার ফলে এক ধাক্কায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত ২,৫৭৩ জন।বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৭ জনই কলকাতার। তার পরেই আছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৫ ও ৪৯ জন। উত্তর দিনাজপুরে আক্রান্ত ৪৬ জন। বীরভূমে ২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে কলকাতার ৩ জন। হাওড়ার ২ জন এবং উত্তর ২৪ পরগণার ১ জন। ফলে মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২৯৫ জন।
এর আগে একদিনে আক্রান্তের সংখ্যা কখনও ৩০০-এর ঘরে যায়নি। যা বৃহস্পতিবার প্রথমবার হল। উল্লেখ্য, এর আগেই মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিক ও আম্ফান রাজ্যের করোনা লড়াইয়ে সবচেয়ে বড় শত্রু। এই দুইয়ের জেরে সারা রাজ্যেই করোনা ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে পৌনে দু'লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। প্রতিদিন এখন ন'হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগণায় ৫০, হাওড়ায় ৫৫, উত্তর দিনাজপুরে ৪৬, বীরভূমে ২৭, নদিয়ায় ১৫, দক্ষিণ ২৪ পরগণায় ১০ জনের খোঁজ মিলেছে।স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, ''আমপানের পরেই গত সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় কার্যত লকডাউনের কোনও অস্তিত্ব নেই।
শহরের রাস্তা দেখলে মনে হবে লকডাউন নেই। অন্য পাঁচটা ব্যাস্ত দিনের মতোই শহরের রাস্তায় ট্রাফিকের ভিড়। রীতিমতো যানজট হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।'' কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্তা এ প্রসঙ্গে বলেন, ''সাধারণ সময়ে যা গাড়ি চলে তার মধ্যে বেসরকারি বাস এবং সংখ্যায় কম ট্যাক্সি চলছে। বাকি সব রকম যানবাহন চলছে। বুধবার থেকেই শহরের বিভিন্ন রুটে অটো চলাচল শুরু হয়ে গিয়েছে।'

No comments