৮ ই জুন অবধি বন্ধ থাকবে হাইকোর্ট সহ নিম্ন আদালত গুলি।
নজরবন্দি ব্যুরো: লকডউনে কলকাতা সহ অন্যান্য রাজ্যের হাইকোর্ট থেকে শুরু করে অন্যান্য আদালত গুলি বন্ধ ছিল। তার মেয়াদ বাড়লো আগামী ৮ ই জুন পর্যন্ত। বন্ধ থাকবে আন্দামান ও জলপাইগুড়ির সার্কিট বেঞ্চও। শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শোনার জন্য আদালত বসবে। মামলার শুনানি হবে অনলাইনে। বৃহস্পতিবার হাইকোর্টের তরফে রেজিস্টার জেনারেল রাই চ্যাটার্জী এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান দেশ তথা রাজ্যের সংকটজনক অবস্থায় গত ২৫শে মার্চ থেকে হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালত গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জরুরি মামলার শুনানি ২ ও ৫ জুন হাইকোর্টে দুটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চ বসবে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চের তরফে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালতের কাজ স্বাভাবিক না হওয়া অবধি সব বহাল থাকবে।

No comments